ফিচার বিশ্ব সংযোগ

নিজেকে জয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প

ইতোমধ্যেই ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি।

ম্যাজিক ফিগারের একদম কাছাকাছি অবস্থানে রয়েছেন ট্রাম্প। অর্থাৎ ট্রাম্পের জয় এখন অনেকটাই নিশ্চিত বলা যায়। তিনি ইতোমধ্যেই ২৬৭টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন। অপরদিকে কমলা এগিয়ে আছেন ২১৪টিতে।

বিভিন্ন রাজ্যে ট্রাম্প সমর্থকদের আনন্দ উল্লাসের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। কেউ ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ‘মাগা’ লেখা টুপি পরেছেন। কেউ আবার আমেরিকার পতাকা গায়ে জড়িয়েছেন।

বিভিন্ন সংবাদমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য বিজয়ী হিসেবে প্রচার করার পরপরই তার আনুষ্ঠানিক ওয়াচ পার্টিতে উপস্থিত সমর্থকরা আনন্দে ফেটে পড়েন।

আরও পড়ুনঃ “ফ্যাসিবাদ চিরতরে নির্মূলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার